My account

গাছে অটোমেটিক পানি দেওয়ার সিস্টেম। automatic watering system for trees

 

শখের গাছ গুলোতে প্রতি দিনই আমাদের পানি দিতে হয় । মাঝেমধ্যে আমাদের অতিরিক্ত ব্যস্ততার মধ্যে গাছে দুই এক দিন পানি দিতে ভুলে যাই, অথবা দূরে কোথাও বেড়াতে গেলে পানি দেওয়ার সমস্যা হয় তখন আমাদের কোন না কোন গাছ মারা যায়। তাই পরিত্যক্ত বোতল দিয়ে পানি দেওয়ার অটোমেটিক একটি সিস্টেম তৈরি করলে আমাদের প্রতিদিন গাছে পানি দেওয়া লাগবে না। আর আমাদের শখের গাছও মারা যাবে না।

 

গাছের জন্য বোতল দিয়ে অটোমেটিক পানি দেওয়ার সিস্টেম তৈরি :

▪️ প্লাস্টিকের বোতল বাছাই করুন: একটি পুরানো প্লাস্টিকের পানির বোতল যোগার করুন ।

▪️ছোট ছিদ্র করুন: একটি ধারালো ছুরি দিয়ে, বোতল গায়ে ছোট ছিদ্র করুন যাতে ধীরে ধীরে পানি বেরিয়ে যেতে পারে।

▪️বোতলটি পুঁতে দিন: এটি আপনার সবজি বাগানের মাটিতে অথবা টবে পুঁতে দিবেন এবং বোতলে ছিদ্রের অংশ গাছের শিকরে দিকে রাখবেন, বোতলের মুখ মাটির উপরে রাখবেন।

▪️পানি ভরাট: বোতলের ভিতরে পানি দিয়ে ভরে ফেলুন এবং বোতলের গায়ের ছোট ছিদ্র দিয়ে ধীরে ধীরে পানি গাছের চারপাশে মাটিতে ছড়িয়ে যাবে।

আপনি একটি পরিত্যক্ত বোতল ব্যবহার করে খুব সহজেই একটি অটোমেটিক পানির সিস্টেম তৈরি করতে পারেন, যাতে আপনার গাছ গুলোতে সরাসরি বোতল থেকে পানি সংগ্রহ করতে সহায়তা করে। এ প্রক্রিয়ায় অল্প অল্প পানি বের হয় ফলে পানির অপচয় রোধ করে যে স্থানে পানি বেশি অপচয় হয় সেই জায়গায় এই সিস্টেমটি ব্যবহার করলে অনেক ভালো হয়।

 

এ প্রক্রিয়ায় পানি দেওয়ার সুবিধা :

▪️এক সাথে রোপণ: এই কৌশলটি ব্যবহার করার সময়, বোতলটি আপনার সবজির সাথে একই সাথে মাটিতে স্থাপন করা থাকে যাতে কোনও শিকড়ের সমস্যা না হয়।

▪️খরার চাপ লাগে না: এই পদ্ধতিটি ব্যবহার করলে গাছ ভালো থাকে এবং মাটির আদ্রতা বজায় রাখে, খরার চাপ থেকে গাছকে ভালো রাখে।

▪️বোতল এর বিকল্প পোড়ামাটি : আরও বেশি পরিবেশ বান্ধব এই পদ্ধতির জন্য, প্লাস্টিকের বোতলের পরিবর্তে পোড়ামাটির পাত্র ব্যবহার করুন। পোড়ামাটির পাত্র ব্যবহারের সুবিধা হল এর গায়ে কোন ছিদ্র করার প্রয়োজন হয় না কারন মাটি নিজেই পোড়া মাটির পাত্র থেকে পানি সংগ্রহ করে নেয়। তাছাড়া, পোড়ামাটির পাত্র গাছের জন্য ভালো।

 

কেন এই পদ্ধতি ব্যবহার করবেন :

একটি নির্ভরযোগ্য ও অটোমেটিক পানি দেওয়ার ব্যবস্থা যা আপনার শাকসবজি বা ফল গাছের জন্য পানি সরবরাহ করে, ফলে পানির অভাবে গাছ মারা যাওয়ার ঝুঁকি কমিয়ে ফেলে । বিশেষ করে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পর্যায়ে, আর্দ্রতার মাত্রা আপনার গাছের স্বাস্থ্য এবং ফলনকে বাড়িয়ে তোলে।

▪️সংক্ষেপে : একটি সবজি বাগানকে সমৃদ্ধ রাখতে স্মার্ট অটোমেটিক পানির ম্যানেজমেন্ট প্রয়োজন । এই পদ্ধতিতে অনেক সহজ এবং কার্যকর বোতল পানি দেওয়ার ব্যবস্থা নতুনদের জন্য অনেক উপকার হবে পানি অপচয় ছাড়াই তারা গাছের জন্য পর্যাপ্ত ময়শ্চারাইজড জমি বজায় রাখতে সক্ষম হবে। আপনার বাগানে এই পদ্ধতি প্রয়োগ করুন এবং আপনার বাগানের শাকসবজির গাছের চেহারা পাল্টিয়ে ফেলুন ।

পরিশেষে, যদি মনে করেন লেখা গুলো বাগানীদের উপকারে আসবে, তাহলে ফেসবুকের পোস্ট টি শেয়ার করুন, নেক্সটে কোন বিষয়ে জানতে চান কমেন্ট করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×
ক্যাশ অন ডেলিভারিতে
অর্ডার করতে আপনার তথ্য দিন
📧 Email দিলে পরের অর্ডারে ১০% ডিসকাউন্ট
শিপিং মেথড

শিপিং চার্জ লোড হচ্ছে...

Tk 0.00
সাব টোটালTk 0.00
ডেলিভারি চার্জTk 0.00
সর্বমোটTk 0.00
Updating...

Shopping Cart (0)

আপনার কার্ট সম্পূর্ণ ফাঁকা!

শপিং চালিয়ে যান
Scroll to Top
Scan the code